ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সাফিকুরের এমডি পদ বাতিল

হুমায়রা বিমানের নতুন এমডি এন্ড সিইও

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 34

ড. হুমায়রা সুলতানা

সরকার বিমানের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন এমডি ও সিইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হওয়ায় ড. সাফিকুরের সঙ্গে সরকারের চুক্তি বাতিল করা হয়েছে। একই প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ড. সাফিকুর আর বিমান বাংলাদেশে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।

নতুন পদায়ন না হওয়া পর্যন্ত সংস্থার কার্যক্রম সচল রাখতে ড. হুমায়রা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করছেন। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত) আইন, ১৯৭২-এর সংশোধিত ২০২৩ ধারা অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে আদেশ জারি হয়েছে এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তর ও ব্যক্তি, যেমন প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থাকে অনুলিপি পাঠানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এমডি ও সিইও পরিবর্তনের এই পদক্ষেপটি সংস্থার চলমান প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সংকটের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বিমানের পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই এই পরিবর্তন এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাফিকুরের এমডি পদ বাতিল

হুমায়রা বিমানের নতুন এমডি এন্ড সিইও

সর্বশেষ আপডেট ০৭:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬