ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ১২:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 9

আগুনে বিদ্যালয়ের দ্বিতল ভবনের নিচতলার একটি শ্রেণিকক্ষের ভেতরে থাকা ১৪ জোড়া বেঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা, শিক্ষকদের বসার চেয়ার ও সামনের টেবিল সম্পূর্ণ পুড়ে গেছে।

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুনে একটি শ্রেণিকক্ষের ভেতরে থাকা সব আসবাব পুড়ে গেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বকশিরহাট এলাকার স্কুলটিতে এ আগুন লাগে।

স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে, সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। বিদ্যালয়ের পাশে একই কম্পাউন্ডে অবস্থিত অপর একটি বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল কাউছার জানান, বিকেল ৫টার দিকে আগুন লাগান খবর পেয়ে তিনি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিষয়টি জানান। একই সময় স্থানীয় বকশিরহাট বাজার থেকে মানুষ এসে বিদ্যালয়ের মাঠে থাকা বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘বিদ্যালয় ভবনের একটি কক্ষে আগুন লেগেছিল। কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ে আগুন

সর্বশেষ আপডেট ১২:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬