ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় পলাতক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 42

অপু আহমেদের লাশ। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নরসিংদীর রায়পুরা উপজেলায় পলাতক শীর্ষ সন্ত্রাসী অপু আহমেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

নিহত অপু আহমেদ (৪৫) মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। গত ২৪ জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বন্দি অবস্থা থেকে পালিয়ে যায় সে। পলাতক থাকলেও নিয়মিত এলাকায় যাতায়াত করছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। বুধবার সকালে স্থানীয়রা একটি সমিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মুখ দেখে কয়েকজন তাকে অপু আহমেদ হিসেবে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় পলাতক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০৩:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬