শিরোনাম
রজমানে মাংস, ডিম, দুধ নিয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০২:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 5
সরকার রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ সরবরাহ করবে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাদের সুবিধার্থে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৪৫ টাকায়, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকায়, ডিম প্রতি পিস ৮ টাকায় এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে। সরকার এই উদ্যোগের মাধ্যমে রমজানের সময় ভোক্তাদের সাশ্রয়ী দামে প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে চায়।



































