মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- সর্বশেষ আপডেট ০৬:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 41
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের পালগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকেলে আদর্শ নগর এলাকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৭০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ৬নং সুয়াইর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন মবিন তাং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ও মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব। এছাড়া বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হন। এই সময় তাদের পাশে দাঁড়ানো সমাজের সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
































