ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোরের মৃদু ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 38

ভোররাতে দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে সাতক্ষীরার কলারোয়া এলাকায় রিখটার স্কেলে ৪.১ মাত্রার কম্পন ধরা পড়ে। ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরা ও এর গভীরতা প্রায় ১৫০ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ আশপাশের এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। স্থানীয়রা জানান, কেঁপে ওঠার অনুভূতি সংক্ষিপ্ত হলেও অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এই তথ্য নিশ্চিত করেছে। এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনো প্রাণহানি বা সম্পত্তি ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৪.১ মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষতি ঘটায় না, তবে কম্পনের তীব্রতা স্থানের উপর নির্ভর করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোরের মৃদু ভূমিকম্প অনুভূত

সর্বশেষ আপডেট ১১:২৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬