ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুর- ৪ আসনের সীমানা আগের মতো

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 38

ফরিদপুর- ৪ আসনের সীমানা আগের মতো বহাল রেখেছে আপিল বিভাগ।

ফরিদপুর- ২ সংসদীয় আসন থেকে হামিরদী ও আলগী ইউনিয়ন সরিয়ে পূর্বের মতো ফরিদপুর- ৪ আসনে যুক্ত করার হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রেখেছে। সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১১ ডিসেম্বর ফরিদপুর- ৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে হামিরদী ও আলগী ইউনিয়ন দুটিকে ফরিদপুর- ২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছিল। হাইকোর্ট সেই প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন। ওই রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, কেন ফরিদপুর- ৪ আসনের ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী ইউনিয়নগুলোকে ফরিদপুর- ২ আসনের সঙ্গে যুক্ত করার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হবে না।

ফরিদপুর- ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজনের পক্ষ থেকে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছিল।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, হামিরদী ও আলগী ইউনিয়ন দুটো ফরিদপুর- ৪ আসনের সঙ্গে যুক্ত থাকবে এবং আগের মতো ফরিদপুর- ২ আসনের সঙ্গে সম্পর্ক নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফরিদপুর- ৪ আসনের সীমানা আগের মতো

সর্বশেষ আপডেট ০২:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬