ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ইসি সানাউল্লাহ

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে অবস্থা খুব খারাপ হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 37

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ার দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায় তার অবস্থা খুব খারাপ হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলাবাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় এ কথা বলেন তিনি।

‎এ সময় ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কাজ করবেন, মিডিয়া করে দেবেন। সবকিছু খোলামেলাভাবে করবেন, কোন লুকাছাপা নেই।‎ নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব করেছেন তা প্রমাণিত হয় তাহলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ ব্যাপারে।

‎আইনশৃঙ্খলাবাহিনীকে উদ্দেশ্য করে ইসি কমিশনার বলেন, দৃঢ়ভাবে কাজ করতে হবে। আপনি দৃঢ় থাকলে কেউ সুযোগ নেবে না। তবে শুধু বল প্রয়োগ নয়, মধ্যপন্থা অবলম্বন করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসি সানাউল্লাহ

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে অবস্থা খুব খারাপ হবে

সর্বশেষ আপডেট ১১:২৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬