ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া, মোবাশ্বেরে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 43

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া। অন্যদিকে একই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রার্থিতা ফিরে পেতে গফুর ভূঁইয়ার আপিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ রায় দিয়েছেন।

আবদুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক অভিযোগ করে ইসিতে আপিল করেছিলেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। সে আপিলের শুনানি শেষে গত ১৮ জানুয়ারি আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। তবে প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন বিএনপির এই প্রার্থী। তবে ২২ জানুয়ারি তার করা সেই রিট খারিজ করে দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগের দ্বারস্থ হন গফুর ভূঁইয়া।

এছাড়া কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুলসহ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। তিনি এরই মধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন।

তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি ১ নম্বর ক্রমিকে ছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া, মোবাশ্বেরে বাধা নেই

সর্বশেষ আপডেট ১২:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬