ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
  • সর্বশেষ আপডেট ১২:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 57

ঘন কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডিব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যলয়ের সহ-ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া। তিনি জানান, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে বুধবার সকাল ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, মঙ্গলবার রাতে সন্ধ্যার নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথ ঢেকে যায়। এতে করে নৌপথের মার্কিং বাতি গুলো পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ে। এসময় যে কোনো নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

সর্বশেষ আপডেট ১২:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫