শিরোনাম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
- সর্বশেষ আপডেট ০১:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 70
দীর্ঘ ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ভোর সাড়ে ৪টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল ৯টা ৩৫ মিনিটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে।




































