ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় বিজিবির ব্যতিক্রমধর্মী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৮:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 108

দীঘিনালার বাবুছড়ায় ৭ বিজিবির ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কর্মসূচি পালন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম আরান্দিছড়া সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা জোরদার ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ব্যতিক্রমধর্মী কর্মসূচি বাস্তবায়ন করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

মঙ্গলবার (আজ) বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, খেলাধুলার সামগ্রী বিতরণ এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয়রা সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই দিনে দজর আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় সংস্কার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিউটন চাকমা ও জোনাকি চাকমা জানান, বিজিবির সহায়তা না পেলে সীমান্ত এলাকার এই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম মারাত্মক ঝুঁকির মুখে পড়ত। তাদের মতে, দুর্গম সীমান্ত অঞ্চলে শিক্ষার পরিবেশ টিকিয়ে রাখতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। জনগণের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় রেখেই বিজিবি এসব জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ কর্মসূচির মাধ্যমে দুর্গম সীমান্ত অঞ্চলে বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় বিজিবির ব্যতিক্রমধর্মী কর্মসূচি

সর্বশেষ আপডেট ০৮:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫