চট্টগ্রামের দুই আসনে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা বহাল
- সর্বশেষ আপডেট ১১:০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 40
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ পৃথক আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন।
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশনের আপিল বিভাগ জামায়াত প্রার্থীর আপিল খারিজ করে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল রাখে।
একইভাবে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলম চৌধুরীর বিরুদ্ধেও ঋণখেলাপির অভিযোগ তুলে আপিল করা হয়। জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন এ অভিযোগ দায়ের করেন। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে আপিল বিভাগ সরোয়ার আলম চৌধুরীর প্রার্থিতাও বৈধ ঘোষণা করেন।
এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের এই দুই আসনে বিএনপি প্রার্থীদের অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।


































