ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 8

অভিযোগ মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই বাংলাদেশের মূল অস্তিত্ব, আর সেটিকে পেছনে ফেলার চেষ্টা মানে জাতির পরিচয় ধ্বংস করা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের নতুন দেশ, ভূখণ্ড এবং ভবিষ্যতের সম্ভাবনা এনে দিয়েছে। এই যুদ্ধই আমাদের বেঁচে থাকার ভিত্তি এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের ইতিহাসকে পেছনে ফেলতে চায়, যা জাতির অস্তিত্বের জন্য হুমকি।

তিনি আরও বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি। কিন্তু এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ভোটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, পাঁচ বছরে একবার আসা নির্বাচন মানুষের জন্য বড় দায়িত্ব, আর ভোট হচ্ছে একটি পবিত্র আমানত, যাকে খেয়ানত করা যাবে না। তিনি ভোটারদের নিজ বিবেচনায় সঠিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা ঠাকুরগাঁওয়েও দেখা যাচ্ছে।

সভায় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত ভোটার ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৩:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬