শিরোনাম
ইসলামী আন্দোলনের জয় স্বর্ণযুগের সূচনা করবে: চরমোনাই পীর
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৫:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 28
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা যদি সংসদে যেতে পারেন, বাংলাদেশ ইনশাআল্লাহ স্বর্ণের দেশে পরিণত হবে।কুমিল্লা-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের পথে যারা থাকবেন তারা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পাবেন।
গতকাল সোমবার কুমিল্লার হোমনা বাসস্ট্যান্ড বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন আশরাফুল আলম। অন্যান্য বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইসলামিক বক্তা মাওলানা রেজাউল করিম আবরার, উপজেলা সভাপতি মাওলানা আরিফুল ইসলাম এবং তিতাস উপজেলা সভাপতি ডা. আব্দুল হান্নান।



































