ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা, অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- সর্বশেষ আপডেট ০১:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 66
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ওই ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হোন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন তারা।





































