ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ আবারও ভূমিকম্পে কাঁপল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4

মিয়ানমার কেন্দ্রিক ভূমিকম্প মঙ্গলবার রাতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। সরকারি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে এর মাত্রা ৪.১ এবং কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরার কলারোয়ায়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে দেশের বিভিন্ন এলাকায় কেঁপে ওঠে। এর আগে ভোরে আরও একটি ‘মৃদু’ ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কলারোয়া উপজেলার কাছাকাছি এবং ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ ও ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, পরবর্তী কয়েক ঘণ্টা পর্যন্ত সম্ভাব্য আফটারশকের দিকে দৃষ্টি রাখা প্রয়োজন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশ আবারও ভূমিকম্পে কাঁপল

সর্বশেষ আপডেট ১০:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬