বাংলাদেশ–জাপান প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি সই
- সর্বশেষ আপডেট ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 1
বাংলাদেশ এবং জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময় চুক্তি মঙ্গলবার ঢাকার সেনানিবাসে স্বাক্ষরিত হয়েছে। চুক্তি দুদেশের কৌশলগত অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে জানা গেছে।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন, আর জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি। আইএসপিআর জানিয়েছে, ২০২৩ সাল থেকে দুই দেশের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই চুক্তি সম্ভব হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগের সূত্রের খবর, চুক্তিটি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণকে ত্বরান্বিত করবে এবং জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এতে উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম অর্জন, যৌথ গবেষণা ও উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আইএসপিআর আরও জানায়, এই চুক্তির মাধ্যমে দুদেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞ বিনিময় বাড়বে, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উভয় দেশের কৌশলগত সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।




































