ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3

সরকার

অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জাতীয় বেতন কমিশনের সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ “অত্যন্ত ভালো” এবং এই সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পে-কমিশনের সুপারিশগুলো এক্সামিন করার জন্য একটি কমিটি করে দিয়ে যাবো। এ জন্য বাজেটও ফেজওয়াইজ করে সংস্থান করে যাচ্ছি।”

পরবর্তী সরকারের বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দিয়ে যাবো টাকা-পয়সা, তারপর বলব এটি রেকমেন্ডেশন। রিপোর্টটি অত্যন্ত ভালো হয়েছে। আশা করি সফলভাবে বাস্তবায়িত হবে।”

সচিবালয়ে গেজেট জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “গেজেট করা সহজ নয়। ইমপ্লিমেন্টেশনে স্পষ্টভাবে নির্ধারণ করতে হয় কোনটা কত দেওয়া হবে। আমরা এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কমিটি গঠন করছি।”

নির্বাচনে খরচ সংক্রান্ত প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, “খরচ খুব বেশি নয়। আমাদের মূল লক্ষ্য ছিল নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা। যেমন সিসি ক্যামেরা ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হয়নি। এডিশনাল টাকা চাওয়া হলে দিয়েছি।”

ভোট প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে টাকা প্রদানের বিষয়ে তিনি বলেন, “আমরা শুধুমাত্র কমিশনকে টাকা দিই, যা আইনশৃঙ্খলা ও রিটার্নিং অফিসারের কাজে ব্যবহার হয়। ভোট প্রচারণার জন্য আমরা কোনো অর্থ প্রদান করি না।”

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখছে সরকার

সর্বশেষ আপডেট ০৯:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬