ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট নিয়ে সংশয়ে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 10

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

সাভারে প্রতীকী মক ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে এবং বিদেশ থেকে নানা মন্তব্য করছে। তিনি দাবি করেন, সাহস থাকলে তাদের দেশে ফিরে এসে আইনের আশ্রয় নেওয়া উচিত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ কেন্দ্রে আয়োজিত প্রতীকী মক ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া উপভোগ ও কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের দিন সম্ভাব্য নাশকতা ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, যৌথ বাহিনী ও পুলিশের সহায়তায় কীভাবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে, তা তুলে ধরতেই এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা ওখান থেকে বহু কথা বলছে। সাহস থাকলে দেশে এসে আইনের আশ্রয় নিক।”

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন এবং নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা বরদাস্ত করা হবে না। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি দাবি করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার মতে, মঙ্গলবারের এই মহড়া সেই প্রস্তুতিরই একটি বাস্তব উদাহরণ।

মহড়ার সময় ভোটকেন্দ্রের ভেতরে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্ট, প্রিজাইডিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চূড়ান্ত প্রশিক্ষণের অংশ হিসেবে আনুষ্ঠানিক ভোটকেন্দ্রে কীভাবে দায়িত্ব পালন করতে হয়, তার বাস্তব প্রদর্শনী দেওয়া হয়। এ সময় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোট নিয়ে সংশয়ে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৮:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬