শিরোনাম
মোবাইল বিক্রির আগে যা করতে হবে
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 36
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তরের আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালুর পর এই নির্দেশনা জারি করা হয়েছে।
বিটিআরসি বলেছে, এনইআইআর সিস্টেমের মাধ্যমে সব সচল মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে, যা চোরাই বা অবৈধ ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আনে।
নিজের নামে নিবন্ধিত ফোন অন্যকে হস্তান্তর বা বিক্রি করার আগে জাতীয় পরিচয়পত্র থেকে ডি-রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিটিআরসি ওয়েবসাইট neir.btrc.gov.bd অথবা কল সেন্টার ১০০-এ যোগাযোগ করে।































