ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে অনিয়ম করলে আইন সেভাবে ব্যবস্থা নেবে আনসার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 27

আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ভোটকেন্দ্রে কেউ অনিয়ম করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আনসার সদস্যরাও যদি অনিয়মে জড়ায়, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগে বাধা কেউ দিতে পারবে না।

মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে মহাপরিচালক জানান, আনসার-ভিডিপি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার কোনো সুযোগ থাকবে না।

খুলনার ৮৪০টি কেন্দ্রের প্রায় ১১ হাজার সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী গ্রাম প্রতিরক্ষাবাহিনী নির্বাচন ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত থাকবে। মহাপরিচালক আশা প্রকাশ করেন, সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোটকেন্দ্রে অনিয়ম করলে আইন সেভাবে ব্যবস্থা নেবে আনসার

সর্বশেষ আপডেট ০৫:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬