ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৫:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 25

দীঘিনালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসারের সঞ্চালনায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি, জোন কমান্ডার, দীঘিনালা জোন।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, ভোট গ্রহণের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বদা ভোট গ্রহণকারী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পাশে থাকবে। নির্বাচনকালীন সময়ে দীঘিনালা জোনের পক্ষ থেকে নিয়মিত টহল ও প্রাত্যহিক অভিযান পরিচালনার পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবে, যা নির্বাচন সংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে দীঘিনালা জোন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি।

বক্তব্যের শেষাংশে লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

সর্বশেষ আপডেট ০৫:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬