মুক্তিযোদ্ধা ভাড়া করেছে জামায়াত: সালাহউদ্দিন আহমদ
- সর্বশেষ আপডেট ০৩:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 4
কক্সবাজার-১ আসনের বিএনপি নেতা ও প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী রাজনৈতিক সুবিধার জন্য একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে নিজেদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক হিসেবে প্রদর্শনের চেষ্টা করছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী)মাতামুহুরী ইউনিয়নের নির্বাচনী পথসভায় তিনি এই কৌশলকে প্রতারণামূলক আখ্যায়িত করে বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই এটি মানবেন না।
তিনি বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি জামায়াত আজ ইতিহাস বিকৃতির চেষ্টা করছে এবং দেশের স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত ভ্রান্ত তথ্য প্রচার করছে।
পাশাপাশি, তিনি সম্প্রতি দলের পক্ষ থেকে কর্মজীবী নারীদের আপত্তিকর মন্তব্যেরও তীব্র নিন্দা জানান এবং এটিকে নারীর কর্মসংস্থান ধ্বংসের একটি পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করেন।
সালাহউদ্দিন আহমদ জনগণ ও দেশপ্রেমিকদের ঐতিহাসিক সত্য রক্ষা করার আহ্বান জানান।
পথসভায় কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু ও সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
































