ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় সুদ কারবারির প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
  • সর্বশেষ আপডেট ০২:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2

লাভলী আক্তার। (ফাইল ফটো)

​নেত্রকোনা পৌর শহরের বাহির চাপড়া এলাকায় সুদের লেনদেনের বিরোধের জেরে এক গৃহবধূর স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে লাভলী আক্তার ও তাঁর স্বামী শহীদ মিয়ার বিরুদ্ধে।

ভুক্তভোগী মোছা: লাকী আক্তারের দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অভিযুক্ত লাভলী আক্তারের কাছ থেকে মাসিক চার হাজার টাকা সুদের বিনিময়ে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে এক ভরি চার আনা স্বর্ণালঙ্কার বন্ধক রাখেন; তবে গত ২৯ জানুয়ারি সুদে-আসলে সমুদয় টাকা পরিশোধ করার পরও অভিযুক্তরা সেই স্বর্ণালঙ্কার ফেরত দিতে অস্বীকৃতি জানান। এই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে একাধিক শালিস-বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি এবং পরিবারের সদস্যরাও কথা বলতে রাজি হননি।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোনায় সুদ কারবারির প্রতারণা

সর্বশেষ আপডেট ০২:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬