ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ির ৬৩ কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি (চট্টগ্রাম)
  • সর্বশেষ আপডেট ০১:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 22

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের মোট ২০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে খাগড়াছড়ি পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)। এর মধ্যে ৬৩টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) দেওয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন। তিনি বলেন, “মোট ভোট কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ১২২টি ‘ঝুঁকিপূর্ণ’ এবং মাত্র ১৮টি কেন্দ্র ‘সাধারণ’ হিসেবে বিবেচিত হয়েছে।

খাগড়াছড়ি আসনটি তিন পার্বত্য জেলার মধ্যে সর্ব উত্তরের জেলা, পাহাড়ি এ জেলায় পাহাড়ি দুর্গম এলাকা, যোগাযোগ ব্যবস্থা, পূর্বের নির্বাচনী অভিজ্ঞতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের নির্ধারিত কেন্দ্র এবং স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক অবস্থার আলোকে এই ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে বলে পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, ‘পুলিশের বিশেষ শাখা খাগড়াছড়ির কেন্দ্র গুলোকে সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে। তবে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাগড়াছড়ির ৬৩ কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’

সর্বশেষ আপডেট ০১:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬