শিরোনাম
কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 13
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে এই রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেছেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।


































