আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সর্বশেষ আপডেট ১০:৫৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 9
জরুরি ট্রান্সফরমার সংরক্ষণ ও সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য সোমবার (২ ফেব্রুয়ারি) সিলেটের বেশকিছু এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জরুরি ট্রান্সফরমার সংরক্ষণ ও সংস্কার এবং সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সিলেটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- ১১ কেভি ফিডারের অনন্তপুর, মাসুকবাজার, বাদেআলী, তাজপুর সুকলামপুর, মেদেনীমহল বসন্তেরাগাঁও, ছুন পাড়া, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর মীরেরগাঁও, সুজাতপুরসহ আশপাশের এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
































