ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জানুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৩ নারী-কন্যা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 34

বাংলাদেশ মহিলা পরিষদ

জানুয়ারি মাসে ১৮৩ নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে । তার মধ্যে ৭৫ কন্যা এবং ১০৮ নারী। আজ রবিবার বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার ১৭ কন্যা ও ১৪ নারীসহ মোট ৩১ নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে ৩ কন্যাসহ ১১ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ২ কন্যা। এছাড়াও ৪ কন্যাসহ ৬ নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছে ৫ কন্যাসহ ৯ জন। এরিমধ্যে ৪ কন্যাসহ ৫ জন যৌন নিপীড়নের শিকার, ১ উত্ত্যক্তকরণর শিকার হয়েছে, সাইবার সহিংসতার শিকার হয়েছে ৩ কন্যা। এছাড়াও বিভিন্ন কারণে ১৮ কন্যা ও ৩৭ নারীসহ মোট ৫৫ জন হত্যার শিকার হয়েছে। ৩ জনকে হত্যার চপষ্টা করা হয়েছে। ৪ কন্যা ও ১৬ নারীসহ ২০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৪ কন্যাসহ ৯ জন আত্মহত্যার শিকার হয়েছে, এরিমধ্যে আত্মহত্যার প্ররেচনার শিকার হয়েছে ১ জন। অগিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের। যৈতুকের কারণে হত্যার শিকার হয়েছে ৩ জন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ জন। ৫ জন কন্যাসহ ৭ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে, এছাড়াও ২ জন কন্যাসহ ৩ জন অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ১০ জন কন্যাসহ ২০ জনের পাচারের ঘটনা ঘটেছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ কন্যাসহ ৯ জন। এছাড়াও ৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জানুয়ারিতে নির্যাতনের শিকার ১৮৩ নারী-কন্যা

সর্বশেষ আপডেট ০৯:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬