চট্টগ্রাম বন্দরে আন্দোলন, ৪ কর্মচারীকে বদলি
- সর্বশেষ আপডেট ১২:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 34
বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার কর্মচারীকে পানগাঁও আইসিটিতে তাৎক্ষণিকভাবে বদলি করেছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় বন্দরের চিফ পারসোনাল অফিসারের স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া চারজনই বন্দরকেন্দ্রিক জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বদলি হওয়া কর্মচারীরা হলেন- অডিট সহকারী মো. হুমায়ুন কবির, ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম এবং এসএস খালাসি মো. ফরিদুর রহমান।
এদের মধ্যে মো. হুমায়ুন কবির বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী ও বন্দর সিবিএর সাবেক প্রচার সম্পাদক, মো. ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মো. আনোয়ারুল আজিম চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য এবং মো. ফরিদুর রহমান বন্দর শ্রমিক দলের সদস্য।























