শিরোনাম
নীলফামারীতে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১২:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 30
নীলফামারী-৩ আসনে নির্বাচনি প্রচারণার বিলবোর্ড টানানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার রাতে জলঢাকা পৌরসভার আবু সাঈদ চত্বরে এই ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত চলে দুপক্ষের টানটান উত্তেজনা।
স্থানীয়রা জানান, শুরুতে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। কিছুক্ষণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। পরে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।























