ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‌‘জনসেবা সেন্টার’ খোলার ঘোষণা আখতারের

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সর্বশেষ আপডেট ০১:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 38

জনসাধারণের জন্য ‘জনসেবা সেন্টার’ খোলার ঘোষণা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা দরিদ্র এলাকার মানুষ। অনেকে চিকিৎসার জন্য ঢাকায় যায়। যাওয়ার পরে অনেকে জানেন না, চিকিৎসা কোথায় করাবে। কোন ডাক্তারকে দেখাবে। কোনকিছু না জানার কারণে অনেক দালাল চলে এসে ওই গরিব মানুষটাকে নিয়ে গিয়ে কিছু ফাউ ফাউ টেস্ট করায়। এসব টেস্ট করার ফলে ওই গরিব রোগীটি সঠিক চিকিৎসা পায় না। টাকাও নষ্ট হয়। এসব মানুষেরা আইনগত সমস্যায় পড়ে, প্রশাসনিক বিপদে পড়ে, চিকিৎসা নিতে গিয়ে বিপদে পড়ে।

তিনি বলেন, আল্লাহ যদি আমাকে শাপলা কলি মার্কায় কবুল করে তাহলে ঢাকায় একটি জনসেবা সেন্টার খোলা হবে। সেখানে দায়িত্বে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী মোস্তাকিন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন জামায়াতের আমির মামুনুর রশিদ, সেক্রেটারি মুশফিকুর রহমান, সমাজসেবক ডা. একরামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‌‘জনসেবা সেন্টার’ খোলার ঘোষণা আখতারের

সর্বশেষ আপডেট ০১:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬