ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৫:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 80

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কুলিয়ারচর পৌরসভার খড়কমারা এলাকায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালের খবরে কুলিয়ারচরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনে দলের মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালসহ বহু নেতাকর্মী তাঁর বাড়িতে ছুটে যান।

বাদ আসর কুলিয়ারচর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে পূর্ব গাইলকাটা এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু

সর্বশেষ আপডেট ০৫:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬