ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু !

নিজস্ব প্রতিবেদক, দিঘীনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৬:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 72

খাগড়াছড়ির দীঘিনালায় স্কুল ছাত্রীর মৃত্যু।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। নিহত ছাত্রীর নাম ইলম চাকমা (১৪)। সে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দীঘিনালা উপজেলার ভগবতীপাড়া এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ইলম চাকমা ওই এলাকার রিপন চাকমার মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু !

সর্বশেষ আপডেট ০৬:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬