নেত্রকোণায় জমজমাট পুরাতন শীতবস্ত্রের বাজার
- সর্বশেষ আপডেট ০৯:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / 78
নেত্রকোণায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জেলার পুরাতন শীতের পোশাকের বাজারে ভিড় বাড়ছে। স্বল্প আয়ের মানুষের ভরসা হয়ে উঠেছে কমদামের এই পুরাতন গরম কাপড়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ক্রেতারা শহরের বড়বাজার এলাকার বটতলা বাজারে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শীতের পোশাক কিনছেন। শহরের পাশাপাশি জেলার ১০টি উপজেলা থেকেও মানুষ এখানে আসছেন।
বাজারে রয়েছে জ্যাকেট, সোয়েটার, হুডি, কোট, মাফলার, শিশুর গরম জামাকাপড়সহ সব বয়সের মানুষের জন্য নানা ধরনের পোশাক। ক্রেতারা জানান, অল্প টাকায় ভালো মানের গরম কাপড় পাওয়ায় শীত মোকাবিলা করা সহজ হচ্ছে।
বিক্রেতারা বলেন, কম মূল্যে সব ধরনের পোশাক থাকায় প্রতিদিন ভালো বিক্রি হচ্ছে। শীত যত বাড়ছে, ক্রেতার সংখ্যাও তত বাড়ছে। শীতের এই মৌসুমে পুরাতন শীতবস্ত্রের বাজার স্বল্প আয়ের মানুষের জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে।


































