ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় ৫ হাজার ৬শ’ কেজি জাটকা ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক, হাতিয়া (নোয়াখালী)
  • সর্বশেষ আপডেট ০৩:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 67

হাতিয়ায় ৫ হাজার ৬শ’ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত বোট থেকে ৫ হাজার ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে জাগলার চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। বোটে থাকা কয়েকজন মাঝিমাল্লাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযান শেষে জব্দ করা মাছ স্থানীয় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। কোস্টগার্ড জানায়, মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযানে ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাতিয়ায় ৫ হাজার ৬শ’ কেজি জাটকা ইলিশ জব্দ

সর্বশেষ আপডেট ০৩:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫