ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে হিন্দু সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 58

সাতক্ষীরায় ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে হিন্দু সমাবেশ

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ও বিতর্ক চলছেই। কাজী আলাউদ্দীনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার প্রতিবাদে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি চলছে। সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশ ও বিক্ষোভে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পাশাপাশি কালিগঞ্জ উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তাদের দাবি, সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে বিএনপির মনোনয়ন দেওয়া হোক। না হলে আন্দোলন চলবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, আসনে মনোনয়ন পাওয়া হয়েছে কাজী আলাউদ্দীনকে। এরপর থেকেই কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করছেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে হিন্দু সমাবেশ

সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫