সীতাকুণ্ডে হিন্দু-ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
- সর্বশেষ আপডেট ১০:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 125
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ’র উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে এক হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় সীতাকুণ্ড পৌর সদর মন্দির রোডের গজারিয়া পুকুর পাড়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সীতাকুণ্ড পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ মোরছালিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর সামছুল আলম আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব ছালেহ আহমদ সলু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা আশরাফ উদ্দিন ও ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, সহ-সাধারণ সম্পাদক মিঠুন বৈষ্ণব, সাংগঠনিক সম্পাদক বাবু পূজন দে, পৌর পূজা কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাবন দাশ, নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, রাজিব ধর তমাল, এসকে নাথ শ্যামল, অপু চৌধুরী আকাশ ও বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের অবিচ্ছেদ্য অংশ। তারা কোনোভাবেই সংখ্যালঘু নয়; রাষ্ট্রের সব ক্ষেত্রে তাদের সমান অধিকার রয়েছে। অতীত সরকার তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্যাতন, হয়রানি ও সম্পদ লুণ্ঠনের শিকার হয়েছেন।”
বক্তারা আরও বলেন, “নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।”





































