ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০১:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 81

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় দায়িত্বরত আনসার সদস্যের গুলিতে আরেক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।

জানা গেছে, ওই কারখানায় মোট ২০ জন আনসার সদস্য কর্মরত ছিলেন। ঘটনার সময় আনসার সদস্য নোমান মিয়া ও বজেন্দ্র দাস একসঙ্গে বসে ছিলেন। এ সময় অসাবধানতাবশত নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে গুলি বের হলে বজেন্দ্র দাসের বাম ঊরুতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

সর্বশেষ আপডেট ০১:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫