ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি উৎস থেকে জামায়াত আমীরের এক্স হ্যাকের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 22

সরকারি উৎস থেকে শফিকুর রহমানের এক্স হ্যাকের চেষ্টা করার অভিযোগ।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেল লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান জানান, ‘এসব সাইবার অ্যাটাকের বেশিরভাগ সরকারি অফিসের উৎস থেকে এসেছে। এটি স্যাবোটাজের অংশ হতে পারে।’

তিনি আরও বলেন, ‘গত এক মাসে আমাদের অফিসিয়াল একাউন্টে এ ধরনের বহু হামলা হয়েছে। জামায়াতের অন্যান্য নেতাদের- যেমন শফিকুল ইসলাম মাসুদ ও দেলোয়ার হোসেনের-একাউন্টেও আক্রমণ চালানো হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে শক্ত পদক্ষেপ নেওয়ার দায়িত্বে রয়েছে।’

জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেল এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীরা অত্যন্ত সুকৌশলে ও সমন্বিত পদ্ধতিতে কয়েকটি সোশ্যাল মিডিয়া একাউন্ট সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে যায়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দলটির সাইবার টিম অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয় এবং অন্যান্য একাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘নারীর প্রতি জামায়াতের ভাবনা সবসময় স্পষ্ট। সাইবার হামলার মাধ্যমে তা পরিবর্তন করা সম্ভব নয়। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং নির্বাচন কমিশনকেও এ বিষয়ে অবহিত করা হবে।’

এছাড়া, ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম জানান, শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের পাশাপাশি আরো কয়েকটি পেজেও আক্রমণ চালানো হয়েছে এবং সেগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি উৎস থেকে জামায়াত আমীরের এক্স হ্যাকের চেষ্টা

সর্বশেষ আপডেট ০৬:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬