ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরায় যৌথ অপারেশনে অস্ত্র ও গোলাবারুদসহ পিতা-পুত্র আটক

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৫:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 100

রায়পুরায় যৌথ অপারেশনে অস্ত্র ও গোলাবারুদসহ পিতা-পুত্র আটক।

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার নেতৃত্বে শ্রীনগর ইউনিয়নের দুর্গম সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পিতা-পুত্র জালাল ও ইকবালসহ পাড়াতলী ইউনিয়ন থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে শ্রীনগর, পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

যৌথ কম্বিং অপারেশনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) মো. বায়জিদ বিন মনসুর, রায়পুরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষসহ সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম।

প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত কম্বিং অপারেশন চালানো হলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়পুরা উপজেলায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ কম্বিং অপারেশন অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় যৌথ অপারেশনে অস্ত্র ও গোলাবারুদসহ পিতা-পুত্র আটক

সর্বশেষ আপডেট ০৫:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬