ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
যৌথবাহিনীর অভিযান

যশোরে ১০ গ্রেনেডসহ অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 31

সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযানে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই এই অস্ত্রভাণ্ডার গড়ে তোলা হয়েছিল।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এনএসআই-এর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এই অভিযান শুরু হয়। যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, ইউএসএ-তে নির্মিত), ১৯ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি খুর উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান শুরু হওয়ার আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮) শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো অত্যন্ত জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যৌথবাহিনীর অভিযান

যশোরে ১০ গ্রেনেডসহ অস্ত্র-গুলি উদ্ধার

সর্বশেষ আপডেট ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬