ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারকালে ৩১ লাখ টাকার খাদ্যদ্রব্য জব্দ, ১২ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 66

মিয়ানমারে পাচারকালে ৩১ লাখ ৩৪ হাজার টাকার বাংলাদেশি খাদ্যদ্রব্য জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত থাকায় ১২ পাচারকারীকে আটক ও একটি বোট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল থেকে রাত ২টা পর্যন্ত কোস্টগার্ডের একটি দল হাতিয়ার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ২৪৭ বস্তা হলুদ, ২৩৩ বস্তা মাসকলাই ডাল ও ৩২ বস্তা কাঠ বাদাম জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩১ লাখ ৩৪ হাজার টাকা। এ সময় আটক করা হয় ১২ জনকে।

মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিয়ানমারে পাচারকালে ৩১ লাখ টাকার খাদ্যদ্রব্য জব্দ, ১২ পাচারকারী আটক

সর্বশেষ আপডেট ১১:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫