ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ডিসি সারওয়ার

প্রমাণ করতে পারলে যেকোনো শাস্তি মাথা পেতে নেবো

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ১১:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 43

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, ‘যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ১ টাকাও ঘুষ নিয়েছি, তাহলে আমি স্বেচ্ছায় আমার চাকরি ছেড়ে দেবো এবং যেকোনো শাস্তি মাথা পেতে নেবো। ১০ কোটি নয়, ১০ হাজার কোটি টাকা দিয়েও সারওয়ার আলমকে কেনা সম্ভব নয়।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে, তার বিরুদ্ধে বিএনপি নেতা এমএ মালিকের মনোনয়ন বৈধ করে দিতে ১০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছে তিনি দাবি করেন, অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

ডিসি সারওয়ার বলেন, নির্বাচনের প্রাক্কালে একটি নির্দিষ্ট মহল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। এই ধরনের অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন সে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ভুয়া সংবাদ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন, ডিসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিসি সারওয়ার

প্রমাণ করতে পারলে যেকোনো শাস্তি মাথা পেতে নেবো

সর্বশেষ আপডেট ১১:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬