ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন না হওয়ার সুযোগ নেই, সুষ্ঠু ভোটে সবাই প্রস্তুত: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

নির্বাচন না হওয়ার সুযোগ নেই :সেনাপ্রধান

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পূর্ণ ঐকমত্য রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সব শাখা একযোগে প্রস্তুত ও আগ্রহী। ফলে নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই।

মঙ্গলবার গাজীপুর জেলা পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সুন্দর নির্বাচন করার সক্ষমতা আমাদের আছে। সরকার, নির্বাচন কমিশন, পুলিশ এবং সেনা, নৌ ও বিমানবাহিনী সবাই এ বিষয়ে আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।”

নির্বাচনে প্রভাব বিস্তারের সম্ভাব্য চেষ্টার বিষয়ে সতর্ক করে সেনাপ্রধান বলেন, বিকাশসহ বিভিন্ন মাধ্যমে সন্দেহজনক অর্থ লেনদেন হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানান, কিছু অপরাধী সক্রিয় থাকতে পারে, তবে সবাই এ ধরনের অপকর্মে জড়াবে না।

তিনি আরও বলেন, ভোটের দিন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে বা ভয়ভীতি প্রদর্শন করবে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সভায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিন-রাত বিভিন্ন সময় পরিচালিত অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। তিনি বলেন, অপরাধীদের মধ্যে যেন সবসময় ভয় ও শঙ্কা থাকে, সে পরিবেশ বজায় রাখতে হবে। সবার লক্ষ্য একটাই—সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে ভোটারদের মনে আস্থা তৈরি করা জরুরি। তিনি মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর ওপর জোর দেন এবং বলেন, কাউকে নিষ্ক্রিয়ভাবে বসে থাকা যাবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

আইএসপিআর আরও জানায়, তিন বাহিনীর প্রধান পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তারা ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন না হওয়ার সুযোগ নেই, সুষ্ঠু ভোটে সবাই প্রস্তুত: সেনাপ্রধান

সর্বশেষ আপডেট ০৮:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬