ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নলডাঙ্গায় সংঘবদ্ধ চক্র, জাল টাকা ছড়িয়ে পড়ছে সর্বত্র

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সর্বশেষ আপডেট ১১:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 31

নাটোরের নলডাঙ্গার বিভিন্ন বাজারে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় জাল টাকা ছড়িয়ে পড়ছে। এতে সাধারণ ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

উপজেলার ব্যাংকগুলোতে জাল নোট শনাক্তের জন্য উন্নত মেশিন থাকলেও ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা চলাচলের সুবিধায় বিভিন্ন স্থানে দ্রুত লেনদেনের সময় জাল টাকা হাতে নিয়ে প্রতারণা ও ক্ষতির শিকার হচ্ছেন।

নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী রাশেদ আলম জানান, সম্প্রতি তিনি ৫০০ টাকার একটি জাল নোট পেয়েছেন এবং এতে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

স্থানীয়রা বলছে, সংঘবদ্ধ চক্র নানা কৌশলে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। লেনদেনের ব্যস্ত মুহূর্তে কৌশলে এসব নোট পাঠিয়ে দেওয়ায় চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জাল টাকা চক্রের বিরুদ্ধে অনুসন্ধান জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নলডাঙ্গায় সংঘবদ্ধ চক্র, জাল টাকা ছড়িয়ে পড়ছে সর্বত্র

সর্বশেষ আপডেট ১১:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫