ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সফর ‍ঘিরে উচ্ছ্বাসিত নীলফামারী বিএনপি

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৮:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 56

নীলফামারীর বড় মাঠে জেলা বিএনপির আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানের জন্য প্যান্ডেল সাজানো হচ্ছে। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

দুই যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীতে আগমন করতে যাচ্ছেন, যা পুরো নীলফামারীবাসীকে উজ্জীবিত করেছে। উত্তোরোঞ্চল সফরের অংশ হিসেবে, ১৩ জানুয়ারি তিনি নীলফামারীর বড় মাঠে জেলা বিএনপির আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন।

অনুষ্ঠানটি সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম জানান, ২০০৩ সালে তারেক রহমান নীলফামারীর শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় তিনি ডোমার থেকে নীলফামারী পর্যন্ত রাস্তার পাশে থাকা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছিলেন। এই মানবিক দৃষ্টিভঙ্গি আজও এলাকার ছিন্নমুল ও প্রান্তিক জনগোষ্ঠীর হৃদয়ে অমলিন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষসহ নেতা-কর্মীদের মধ্যেও বিশেষ উচ্ছাস দেখা যাচ্ছে।

জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল জানান, নীলফামারীর বড় মাঠে দোয়া মাহফিলের জন্য উঁচু প্যান্ডেল তৈরি করা হচ্ছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানের সফর ‍ঘিরে উচ্ছ্বাসিত নীলফামারী বিএনপি

সর্বশেষ আপডেট ০৮:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬