নরসিংদী-৫ (রায়পুরা)
জনসমুদ্রে রূপ নিল জনসভা, নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে আশরাফ উদ্দিন বকুল
- সর্বশেষ আপডেট ১২:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / 3
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল এর নির্বাচনী জনসভা বিপুল জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুরায় চরসুবুদ্ধি বাট খোলা বাছেদ খন্দকার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বাট খোলা বাছেদ খন্দকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব জয়নুল আবেদীন এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন- নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপির মোননীত ধানের শীষের এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএন জামান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ফজলুর রহমান,রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভুইয়া, এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতু, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও ২বারের পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল কুদ্দুস মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন,উপজেলা বিএনপির সি: যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব,উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন,উপজেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক আবু বক্কর সিদ্দিক, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: ফরিদ উদ্দিন ও সেক্রেটারী এনামুল হক নয়ন, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দীন মিঠু, উপজেলা যুবদল সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সামসুজ্জামান সামু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির ভূঁইয়া ও যুগ্ম আাহবায়ক আনিসুজ্জামান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ।
এছাড়াও বক্তব্য রাখেন- রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ,রায়পুরা পৌর যুবদল সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক মো: হান্নান মোল্লা ও সদস্য সচিব মইনুল ইসলাম সরকার,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মুছা মিয়া ও সেক্রেটারী মো: সুমন মিয়া, রায়পুরা পৌর শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ হাবিব ও সেক্রেটারি গোলাম মোস্তফা মিয়া, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমজ মোল্লা ও সেক্রেটারী শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরুজ আল মুজাহিদ, রায়পূরা পৌরসভা তাঁতি দলের সভাপতি চাঁন মিয়া ও সেক্রেটারী মো:বাদল মিয়া, রায়পুরা পৌরসভা মৎস্যজীবিদল সাধারণ সম্পাদক মো: জালাল মিয়া সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, তাঁতীদল, মহিলা দল, ওলামাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।































