ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 86

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকেই দুই নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দিলে উভয় প্রান্তে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে। কনকনে শীতে আটকে পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের এজিএম আব্দুস সালাম জানান, নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় পাটুরিয়া প্রান্তে ছয়টি ফেরি আটকে থাকে এবং মধ্যনদীতে তিনটি ফেরি অবস্থান করছিল। কুয়াশার তীব্রতা কমে এলে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সর্বশেষ আপডেট ০২:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫