ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইউনিয়ন পরিষদের জমি দখল!

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০৫:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 43

গাইবান্ধায় ইউনিয়ন পরিষদের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সরকারি জমি অবৈধভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করেছেন আতোয়ার রহমান মন্ডল ও মতিয়ার। এর ফলে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম ঝুঁকি নিয়ে পরিচালিত হচ্ছে।

বক্তারা আরও জানান, আতোয়ার রহমান মন্ডল ও মতিয়ার কাশিয়াবাড়ী মৌজার ৭৪১ নং খতিয়ানের ৮১১ নং দাগের ০.০২০০ একর, ৭৩৯ নং খতিয়ানের ৮১১ নং দাগের ০.০১৫০ একর ও ৭৮২ নং দাগের ০.১০২৬ একর সহ কয়েকটি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছেন।

২০১৪ সালে সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম বিষয়টি দখলমুক্ত করার জন্য বাংলাদেশ সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আবেদন করেন। পরে সচিবালয়ের উপ সচিব স্বাক্ষরিত একটি পত্রে জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। জেলা প্রশাসক সরেজমিনে তদন্তের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট পাঠান। এর প্রেক্ষিতে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিলেও আতোয়ার রহমান মন্ডল তা মেনে নেননি।

গত বছরের সেপ্টেম্বর মাসে উক্ত জায়গা অপসারণের জন্য দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলেও এখনও জমি দখলমুক্ত করা হয়নি।

মানববন্ধনে স্থানীয় আলতাফ হোসেন বলেন, “দখলদারদের কাছ থেকে জায়গা দখলমুক্ত না করলে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হবে না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”

উল্লেখ্য, মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন এবং জোরালোভাবে জমি দখলমুক্ত করার দাবি জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাইবান্ধায় ইউনিয়ন পরিষদের জমি দখল!

সর্বশেষ আপডেট ০৫:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬